

প্রতিষ্ঠাকাল - ২০২৫ খ্রিঃ
মূল লক্ষ্য হলো যুবক ও তরুণীদের আধুনিক কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা।

চেয়ারম্যানের বাণী
বিসমিল্লাহির রহমানির রাহিম
দেশের বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয় নিয়ে আরিয়ান স্কিলড একাডেমি-এর যাত্রা শুরু হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল পুঁথিগত বিদ্যা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা কঠিন; বরং কারিগরি ও বাস্তবমুখী শিক্ষাই একজন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আমাদের লক্ষ্য কেবল সনদ প্রদান করা নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে দক্ষ করে তোলা যেন তারা জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের সক্ষমতা ও যোগ্যতার প্রমাণ দিতে পারে। আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি (CBT&A), অভিজ্ঞ প্রশিক্ষক এবং মানসম্মত প্রশিক্ষণ পরিবেশের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কর্মসংস্থান বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আরিয়ান স্কিলড একাডেমি-এর এই উদ্যোগ তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় এই অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হবে বলে আমি আশাবাদী।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।